নোবেল শান্তি পুরস্কারের জন্য শাহরিয়ার কবিরের নাম প্রস্তাবিত ও বাছাই পর্বে গৃহীত হওয়ায় সংগঠনের নিউইয়র্ক চ্যাপ্টারের অভিনন্দন

 

২০২২ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকার শাহরিয়ার কবির-এর নাম প্রস্তাবিত ও বাছাই পর্বে গৃহীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার। এক বিবৃতিতে সংগঠনের পক্ষে সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া জানান অসলোর পিস প্রাইজ কমিটিতে প্রাথমিক বাছাইয়ের জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির-এর গৃহীত হওয়ায় আমরা সত্যিই আনন্দিত। তিনি বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং একটি জঙ্গীমুক্তি, মৌলবাদ মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছেন। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের যেখানেই মানবতা বিপন্ন হয়েছে সেখানেই লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির সরব ভূমিকা পালন করে আসছেন। তাই আমরা মনে করি নোবেল শান্তি পুরস্কারের বাছাই পর্বে শাহরিয়ার কবিরের নাম গৃহীত হওয়া যথাযথ এবং আশা করছি চূড়ান্ত পর্বেও উনার নাম গৃহীত হবে। নোবেল শান্তি পুরস্কারের জন্য শাহরিয়ার কবিরের নাম প্রস্তাব করেছেন নোবেল পিস কমিটির মনোনয়নকারী ডঃ সব্যসাচী ঘোষ দস্তিদার, আমরা উনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Exit mobile version