নৌকাডুবিতে মৃত কমপক্ষে ২৪ জন রোহিঙ্গা

ছবিটি প্রতীকী

 

সন্ধান২৪.কম ডেস্ক: নৌকাডুবে কমপক্ষে ২৪ জন রোহিঙ্গার মৃত্যু হল মালয়েশিয়া উপকূলে । একজন রোহিঙ্গা যুবক প্রাণ বাঁচিয়ে সমুদ্র সৈকতে পৌঁছতে সমর্থ হলেও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের কাছে অবস্থিত মালয়েশিয়া  উপকূলে।

 মালয়েশিয়ার উত্তরপ্রান্তে অবস্থিত কেডাহ  ও পারলিস  রাজ্যের উপকূলরক্ষী বাহিনীর প্রধান জানান, এটি নৌকা করে ২৫ জন রোহিঙ্গার একটি দল সমুদ্রপথে মালয়েশিয়া উপকূলে আসার চেষ্টা করছিল। তাদের কাছে কোনও বৈধ কাগজ না থাকায় বিপজ্জনক এলাকা দিয়ে নৌকা নিয়ে আসার ফলে দুর্ঘটনা ঘটে যায়। নৌকার থাকা ২৪ রোহিঙ্গা শরণার্থী জলে ডুবে মারা গেলেও একজন সাঁতার কেটে লাঙ্গাকাই দ্বীপের সৈকতে পৌঁছে যায়। নুর হোসেন নামে ২৭ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা চলছে।

 

Exit mobile version