সন্ধান২৪.কমঃ নড়াইলে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় বিপ্লব শরীফ (৩৫) এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবক লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের লতিফ শরীফের ছেলে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি লোহাগড়া থানায় মামলা করেছেন।
কিশোরীর মা অভিযোগ করেন, মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতেন। ওই বাসায় রেজাউল মেয়েটিকে এনে ৯ মে থেকে ১২ মে পর্যন্ত আটকে রাখে এবং পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকরা গ্রামে এক বাড়িতে ১৮ মে পর্যন্ত আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পায় কিশোরী।
