সন্ধান২৪.কম : একটি সিসি ক্যামেরার ভিডিওতে দৃশ্য ধরা পড়েছে আকারে বহুগুণ বড় লঞ্চ ‘ময়ূর-২’ এর ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা ছোট লঞ্চ ‘এমভি মর্নিং বার্ড’ কেমন করে মুহূর্তের মধ্যে বুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল।
ডুবে যাওয়া লঞ্চ থেকে ২১ পুরুষ, ৮ নারী ও ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । নিহতদের প্রত্যেক পরিবারকে দেড়লাখ টাকা করে ক্ষতিপুরণ দেয়ার ঘোষনা দেয়া হয়েছে। ঘটনায় দুটি লঞ্চকে আটক করেছে পুলিশ। নাবিক পলাতক আছে। সেই ভিডিও দেখে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “যেভাবে ঘটনা ঘটেছে, আমার মনে হয়েছে এটা পরিকল্পিত। এটা কোনো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড।”
Continue Reading



