ফিরে আসছেন ফরিদা পারভীন

সন্ধান২৪.কমঃ জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন করোনাজনিত কারণে নতুন কোন গানে কণ্ঠ দিচ্ছেন না দীর্ঘদিন ধরে। । তাই প্রখ্যাত এ লালনশিল্পী স্টেজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গে ফরিদা পারভীন বলেন, ‘করোনা আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। আমি নিজেও অনেকটা অবরুদ্ধ ছিলাম বাসায়। এখন করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলেই মনে হচ্ছে। তাই স্টেজ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে স্টেজে গান করতে আমার কোন আপত্তি নেই।

গত এক বছর ধরেই তো স্টেজে গাইছি না। আমার গানের শ্রোতারাও স্টেজে ফেরার প্রতীক্ষায় আছেন। তাই শিগগির দেখা হবে তাদের সঙ্গে।’ স্টেজে না গাইলেও টিভিতে সংগীতবিষয়ক অনুষ্ঠানে মাঝেমধ্যে গান গাইছেন এ শিল্পী। এছাড়া বিটিভিতে লোকসংগীত বিভাগে সংগীত পরিচালক হিসাবেও নিয়মিত দায়িত্ব পালন করছেন।

 

Exit mobile version