ফ্লয়েড হত্যার পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড

রায় ঘোষণার পর ডেরেক চৌভিনকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সন্ধান২৪.কমঃ  মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে  ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আদালত।রায় ঘোষণার সময় আদালত বলেন, ‘ফ্লয়েডের মৃত্যুতে সারাদেশের মানুষ কষ্ট পেয়েছিল। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছিল। তার পরিবারের সদস্যরা এখনো কষ্ট পাচ্ছে।’

আদালতে বাইরে ফ্লয়েডের পরিবারের সদস্যরা। ছবি: রয়টার্স

ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয় । শুক্রবার দেশটির আদালত এই রায় ঘোষণা করে। 

এই মামলার কৌঁসুলি আসামি ডেরেক চৌভিনের ৩০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন। অন্যদিকে ডেরেক চৌভিনের আইনজীবী তার মক্কেলের মুক্তির দাবি করেছিলেন।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন মিনিয়াপলিস পুলিশ বিভাগের নীতি ভেঙেছে। স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) আদালতে স্বাক্ষ্য দেওয়ার সময় এ অভিযোগ করেন শহরের পুলিশ প্রধান মেদারিয়া আরাদন্ডো।

 

Exit mobile version