বঙ্গবন্ধুকে প্রদর্শনের মধ্যদিয়ে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো টাইমস স্কয়ার

 সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি  বাঙালি জাতীর কাছে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো। এই প্রথম বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত টাইমস স্কয়ারের বিশাল স্ক্রীনে বাংলাভাষায় ও বাংলাদেশের কোন চিত্র ফুঁটে উঠলো।

আইকনিক বিলবোর্ডে ১৪ আগস্ট দিবাগত রাতে ঘড়ির কাঁটা স্থানীয় সময় ১২ টা  ছোঁয়ার পর  ১৫ আগষ্টের প্রথম মুহূর্তে প্রদর্শিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শভিত্তিক ছবি।

এর আগে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে  শুভেচ্ছা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । স্বাগত বক্তব্য  রাখন,  বিলবোর্ডে প্রদর্শনের উদ্যোগের নেতৃত্ব দেয়া বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ । এ ছাড়াও টাইমস স্কয়ারে উপস্থিত থেকে বক্তব্য দেন রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম,জাতিসংঘে  বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রাবার ফাতিমা, নিউইর্য়কের কনসাল জেনারেল সাদিয়া ফেরদৌস।

১৪ আগষ্ট্র ঘড়ির কাঁটা রাত ১২ টা পার হওয়ার সাথে সাথে বিশাল স্ক্রীনে বঙ্গবন্ধুর ছবি ভেসে উঠার সাথে সাথে উপস্থিত শত শত মানুষের কন্ঠে ‘জয় বাংলা’ ’বঙ্গবন্ধুর বাংলাদেশে, রাজাকারের ঠাঁই নাই’, ‘মুজিব তোমায় ভুলি নাই’, তুমি কে আমি কে,বাঙালি বাঙালি’ ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে উঠে । এসময় অনেক বিদেশীরাও বাংলাদেশের পতাকা হাতে সমাবেশে সামিল হন। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ নানা শ্রেণীা- পেশার প্রবাসী বাঙালি নানা রকমের পোষ্টার-ফেস্টুন-ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।

এই উদ্যো গের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,আজকের দিনটি বাঙালি জাতির কাছে একটি ঐতিহাসিক দিন হয়ে থাকলো। যতদিন বাঙালি জাতি বেঁচে থাকবে,ততদিন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের  রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম প্রত্যাশা রেখে বলেন, আজকের এই উদ্যোগের মধ্য বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সাহস সঞ্চয় করবে। রাষ্ট্রদূত  এই বিশাল প্রজেক্ট ফাহিম ফিরোজ তার নিজস্ব অর্থায়নে শুরু করলেও পরে যে কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী এই খরচ মেটাতে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত রাবার ফাতিমা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। আজকের এই দিনে তাঁকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত।

কনসাল জেনারেল সাদিয়া ফেরদৌস বলেন, আজ বিশ্বের কাছে বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও কর্ম টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শন করার মধ্যদিয়ে আমরা এক নতুন ইতিহাস সৃষ্টি করলাম।

এনওয়াই ড্রিমসের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ তার স্বাগত বক্তব্যে, অনুষ্ঠানটিতে প্রদর্শিতব্য কন্টেন্ট চূড়ান্ত করতে এবং অন্যান্য সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

টাইমস স্কয়ারে প্রদর্শনীটি চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে ২৪ ঘণ্টাব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর  ৭ মার্চের ভাষনসহ  দূর্লভ বিভিন্ন ছবিও প্রদর্শিত হবে।
Exit mobile version