বচ্চন পরিবার বাড়ির দরজায় কোনও দিন তালা লাগাত না ,কেন জানেন?

সন্ধান২৪.কমঃ অমিতাভ বচ্চনের ইলাহাবাদের পুরনো দিনগুলির কথা মনে পড়ছে । সবার জন্য দরজা খোলা থাকত। তাঁদের বাড়ির দরজায় কখনও তালা লাগানো হত না। চুরি, ছিনতাই, ডাকাতি— কোনও কিছুরই ভয় ছিল না তখন। কিন্তু সেই সময়টা একেবারে পাল্টে গিয়েছে। আর সেই আপশোসের কথাই তিনি জানালেন সোশ্যাল মিডিয়ায়।

তুলনা করলেন দু’টি সময়কে। তখন বাড়ির দরজায় তালা লাগাতে হত না। আর আজ এমন কিছু করার কথা কেউ ভাবতেই পারে না। বরং মুখে তালা লাগানোর পরামর্শ শুনতে হয়।

সময়ের এই বদলটা মেনে নিতে কষ্ট হয় বিগ বি-র।এক নেটাগরিক অমিতাভ বচ্চনকে টুইট করেছিলেন, ‘যদি পৃথিবীতে আজ বিশ্বাস বলে কিছু থাকত, তা হলে দরজায় তালা লাগানোর কোনও প্রয়োজন পড়ত না’। সেই টুইটের উত্তরেই বিগ বি লেখেন, ‘ভাই, আমি সেই সময়টার সাক্ষী, যখন বাড়িতে তালা লাগানোর প্রয়োজন পড়ত না। এমনকি, বাড়ির মেন গেটও খোলা থাকত তখন। এখন সেটা প্রায় অসম্ভব। আর আজ মানুষ আমায় মুখে তালা লাগাতে বলে’।  

এর আগেও বহু বার অমিতাভ বচ্চন তাঁদের ইলাহাবাদের বাড়ির কথা লিখেছেন নিজের ব্লগে। তাঁর স্মৃতিচারণে মাঝে মাঝেই উঠে আসে সেই সময়ের কথা, সেই শহরের কথা।

 

Exit mobile version