বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে শ্রদ্ধা জানিয়ে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত

 সঙ্গীত পরিবেশন করছেন রথীন্দ্র নাথ রায়, তবলায় তপন মোদক

সন্ধান২৪.কম : বরেণ্য কণ্ঠশিল্পী প্রয়াত সুবীর নন্দী’র জন্য “শ্রদ্ধা,স্মরণ ও ভালোবাসা” শীর্ষক স্মরণসভা নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮মে স্থানীয় সময় রাতে উডসাইডে একটি মিলনায়েতনে স্মরণ সভাটির আয়োজন করে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত অন-লাইন টিভি-বাংলা চ্যানেল।

অনুষ্ঠানে প্রবাসী কণ্ঠশিল্পীরা সুবীর নন্দীর জনপ্রিয় ও কালজয়ী গান গেয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। এ ছাড়া ছিল সুবীর নন্দীর উদ্দেশ্যেস্মৃতি-স্মরণমূলক বক্তব্য। সুবীর নন্দীর জীবন সম্পর্কে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, নিউইয়র্ক কনস্যুলেট-এর ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল আহসান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের প্রেস মিনিষ্টার নুর এ ইলাহী, যুক্তরাষ্ট্র উদীচী’র সভাপতি জীবন বিশ্বাস ও সুবীর নন্দীর ভাতীজী পুষ্পিতা নন্দী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা চ্যানেল-এর চেয়ারম্যান এ.কে.এম. ফজলুল হক ও বাংলা চ্যানেল-এর সিইও এবং রূপসী বাংলা শাহ জে. চৌধুরী। অনুষ্ঠান সঞ্চলনা করেন মোশারাফ হোসেন।


সুবীর নন্দীর গাওয়া সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। তবলায় সঙ্গত দেন তপন মোদক ।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মিথুন আহমেদ । সুবীর নন্দীকে নিয়ে লেখা দর্পণ কবীরের কবিতা করেন আবৃত্তিকার স্বাধীন মজুমদার। 


আমার এই দুটি চোখ থেকে নেশার লাঠিম ঝিম ধরেছে বা পৃথিবীতে প্রেম বলে কিছু নেই থেকে দিন যায় কথা থাকে-এমন গানের সুরে সমবেতরা ডুবে গিয়েছিল হারানো দিনের স্মৃতি সম্ভারে।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সাংবাদিক ও কবি দর্পণ কবীর, এনটিএন বাংলা ইউএস-অফিসের বার্তা সম্পাদক কানু দত্ত, কমিউনিটি এক্টিভিষ্ট গোপাল স্যানাল ও শুভ রায়, বাংলা চ্যানেলের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হোসেন দিপু ।

সুবীর নন্দী পরিবারের ১৫সদস্যসহ অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি  শাহ নেওয়াজ, ডেমক্রেট নেতা এটর্নী মঈন চৌধুরী, সংস্কৃতিজন মুজাহিদ আনসারী, সৈয়দ জাকির আহমেদ রনি , ছড়াকার মনজুর কাদের, শো-টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির নেতা আহসান হাবীব,  আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, শিল্পকলী একাডেমীর সভাপতি মনিকা রয়, রিয়েল স্টেট ব্যবসায়ী ময়নুল হক, নাট্যকর্মী শিবলী সাদিক, সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিল্পী দীর্ঘ ৪০ বছরে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার থেকে টেলিভিশন আর চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০১৯ সালে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে একুশে পদকে প্রদান করা ।

 

Exit mobile version