Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিদ্রোহী ‘তৃণমূল’

November 25, 2023
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
30
VIEWS
Share on Facebook

 সন্ধান২৪.কম: চলতি সপ্তাহ থেকে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন গ্রহণ শুরু করেছে বিএনপি থেকে বের হয়ে আসা বিদ্রোহী ‘তৃণমূল বিএনপি’। নতুন এই দলে ইতিমধ্যেই আওয়ামী লিগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ নতুন দলে যোগ দিয়েছেন।

বাংলাদেশের ১২তম জাতীয় সংসদ নির্বাচনে এ বার দেখা যাবে নতুন দল ‘তৃণমূল বিএনপি’-কে। ইতিমধ্যেই বিএনপি, জাতীয় পার্টি এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লিগ ছেড়ে একঝাঁক নেতা শামিল হয়েছেন নতুন দলে।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অনাস্থা জানিয়ে ২০১৫ সালে নতুন দল গড়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র বিদ্রোহী নেতারা। চলতি বছর সে দেশের নির্বাচন কমিশনের স্বীকৃতিও পেয়ে গিয়েছে প্রাক্তন মুক্তিযোদ্ধা সমশের মবিন চৌধুরী এবং খালেদার প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন ওই দল। এ বার প্রথম স্বীকৃত রাজনৈতিক দল হিসাবে ভোটে লড়তে চলেছে তারা।

সমশের একদা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালের অক্টোবর দল ছেড়েছিলেন। আর তৈমুরকে ‘দলবিরোধী কার্যকলাপের’ অভিযোগে ২০২২ সালের জানুয়ারি মাসে বহিষ্কার করেছিল বিএনপি। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভার সদস্য নাজমুল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। পরে নেতৃত্বে এসেছেন সমশের এবং তৈমুর।

চলতি সপ্তাহ থেকে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন গ্রহণ শুরু করেছে তৃণমূল বিএনপি। ইতিমধ্যেই আওয়ামী লিগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ নতুন দলে যোগ দিয়েছেন। সেই দলে রয়েছেন, হাসিনার ঘনিষ্ঠ প্রয়াত বিএনপি নেতা আবদুস সাত্তার ভুইয়াঁর পুত্র মাইনুল হাসান এবং একদা জাতীয় পার্টির প্রথম সারির নেতা জিয়াউল হক মৃধা। কট্টরপন্থী দল ইসলামি ঐক্যজোটের প্রথম সারির নেতা মাওলানা আবুল হাসানাত আমিনীও যোগ দিয়েছেন তৃণমূল বিএনপিতে। ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে একটি অনথিভুক্ত রাজনৈতিক সংগঠনও তৃণমূল বিএনপিতে মিশে যাওয়ার কথা ঘোষণা করেছে শুক্রবার।

Continue Reading

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version