সন্ধান২৪.কম ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। টুঙ্গীপাড়া থানায় আগুন দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
গোপালগঞ্জ ৩ আসনের এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। নিধিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


