নিউজিল্যান্ড করোনাভাইরাস থেকে প্রায় মুক্তই হয়ে গেছে। নিজের দেশের অবস্থা জানাতে গিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘ যদিও সামনে এখানে কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে। তারপরও বলবো নিউজিল্যান্ডের দুর্দান্ত অগ্রগতি হয়েছে। দুঃখের বিষয়, অনেক দেশ এখনও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পায়নি। মহামারি চলাকালীন আমার বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আমি সে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারছি।’এরপরই কিউই অধিনায়ক বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন, ‘সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। ওখান থেকে আমি বুঝতে পারি, বাংলাদেশের পরিস্থিতি কতটা কঠিন অবস্থায় আছে। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জনগণকে মরণব্যাধী এই ভাইরাসের কাছ থেকে দূরে রাখা খুবই কঠিন কাজ।’ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারন করেছে। এর প্রভাবে ক্রিকেটাঙ্গান স্থবির হয়ে আছে। ক্রিকেটাররা বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। গত সপ্তাহের ওই আলাপের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। করোনা পরিস্থিতিতে আমি অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। তাদের সর্তক থাকার পরামর্শও দিয়েছি।’
বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ে উইলিয়ামসনের উদ্বেগ
-
by admin

- Categories: খেলা
Related Content
‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
By
Sanjibon Sarker
June 15, 2026
বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
By
Sanjibon Sarker
June 15, 2026