Monday, August 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

বাংলাদেশ ‘ত্যাগে’র দু’বছর পর প্রথমবার ভারতে জনসমক্ষে হাসিনা, কবে ? কেন ?

August 2, 2026
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক :  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’বছর ধরে ভারতে আত্মগোপন করে রয়েছেন। এবার প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন শেখ হাসিনা। জানা গিয়েছে, আগামী ৫ আগস্ট সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে  ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে থাকবেন তিনি। বাংলাদেশে ফেরা থেকে শুরু করে একাধিক ইস্যুতে বক্তব্যও রাখবেন।

কেবল হাসিনা নন, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়কেও দেখা যাবে এই অনুষ্ঠানে। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল, প্রাক্তন অধিনায়ক শাকিব-আল-হাসানের মতো একাধিক ব্যক্তিত্ব। তবে তাঁরা বক্তব্য রাখবেন কিনা জানা নেই।

এদিকে ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির সাজা দিয়েছে। ২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হাসিনা। দেশ ছেড়ে তখনই চলে এসেছিলেন ভারতে। তার পর বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। ইউনূসের সময়েই হাসিনার পাসপোর্টটি বাতিল করে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রবল ছাত্র বিক্ষোভের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন হাসিনা। তাঁর প্রাণের ঝুঁকির কথা বিবেচনা করে গোপন আশ্রয়ে রাখা হয় তাঁকে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক।

গণহত্যা-সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। তাঁর মাথায় ঝুলছে ফাঁসির সাজা। হাসিনা জানিয়েছেন, আত্মসমর্পণেও রাজি তিনি। শুধু নিজের দেশে ফিরে যেতে চান। যদিও বর্তমান সরকার তাঁকে সেই সুযোগ দিতে নারাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের চিফ প্রোসিকিউটর তথা প্রধান সরকারি আইনজীবী জানিয়ে দিয়েছেন, দেশে পা রাখা মাত্রই হাসিনাকে সোজা জেলে পাঠানো হবে। তাঁকে আর কোনও সুযোগ দেওয়া হবে না। আইনজীবী এও জানিয়েছেন, কোনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিনে ছাড়া পেয়েছেন, এমনটা আগে কখনও হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তা হবে না।

 

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছিলেন হাসিনা। সেই পরিকল্পনা নিয়েই ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে চলেছেন তিনি। নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে হবে অনুষ্ঠানটি। আগামী ৫ আগস্ট সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। উল্লেখ্য, ২০২৪ সালে এই ৫ আগস্টই জন্মভূমি ছেড়ে পালাতে হয়েছিল হাসিনাকে। দু’বছর তাঁকে কাটাতে হয়েছে লোকচক্ষুর আড়ালে। দেশ ছাড়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে ফের জনসমক্ষে আসবেন তিনি। ক্লাবের সোশাল মিডিয়াতেও এই অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য ভারতকে জানিয়েছে তারেক রহমান সরকার। তবে কবে, কীভাবে হাসিনা বাংলাদেশ ফিরবেন, তা এখনও অজানা। সেই পরিকল্পনা কি ওইদিন প্রকাশ করবেন মুজিবকন্যা?

 

Related Posts

ভারত-পাকিস্থান

দু’যুগ পর কলকাতায় তাসলিমা নাসরিন ! শহরে পা রেখেই যা বললেন

July 31, 2026
3
ভারত-পাকিস্থান

পশ্চিমবঙ্গ বিজেপির এক বার্তায় হঠাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় ! ৬ বাংলাদেশী গ্রেপ্তার

May 26, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’র আত্মপ্রকাশ
  • জ্বর হলেই প্যারাসিটামল খাচ্ছেন? একটি ভুলে নষ্ট হচ্ছে লিভার !
  • নিউইয়র্কে সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট
  • ‘বাংলাদেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত’ দাবি তসলিমার! চিন্ময়ের মুক্তি চাইলেন
  • বাংলাদেশ ‘ত্যাগে’র দু’বছর পর প্রথমবার ভারতে জনসমক্ষে হাসিনা, কবে ? কেন ?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version