Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু

September 30, 2023
in যুক্তরাষ্ট্র, রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
32
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক কার্যকলাপ থেকে লাভবান হয়েছেন।

এরপর ছেলের ব্যবসা নিয়ে নাকি অজস্র বার মিথ্যেও বলেছেন। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন রিপাবলিকানরা। গত কাল বিষয়টি নিয়ে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের তদন্ত শুরু করল হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের রিপাবলিকান সদস্যদের একটি কমিটি। সেই হাউস ওভারসাইট কমিটির অভিযোগ, বিদেশে হান্টারের যে সব বিনিয়োগ রয়েছে, তার থেকে প্রেসিডেন্ট শুধু নন, লাভবান হয়েছে তাঁর গোটা পরিবার।

ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারের বক্তব্য, ‘‘দুর্নীতির এই সংস্কৃতির ব্যাখ্যা চান আমেরিকার মানুষ।’’ জেমস জানিয়েছেন, জো-পুত্র হান্টার এবং তাঁর ভাই ফ্র্যাঙ্কের ব্যাঙ্ক সংক্রান্ত নানা তথ্যও তদন্ত কমিটির সামনে পেশ করতে বলা হয়েছে। যদিও রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, এখনও পর্যন্ত তার সপক্ষে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি তাঁরা। রিপাবলিকানদের আরও অভিযোগ, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামার আমলেও ডেমোক্র্যাটদের নীতি থেকে লাভবান হয়েছিল বাইডেন পরিবার। রিপাবলিকানদের এই প্যানেলে হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের ডেমোক্র্যাট সদস্যও রয়েছেন। তবে রিপাবলিকান সদস্যেরা ভোট দিয়ে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে সক্ষম কি না, তা স্পষ্ট নয়। ওভারসাইট কমিটি তাতে সায় দিলেও আমেরিকান সেনেটে গিয়ে সেই প্রস্তাব আটকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

এ দিকে বাইডেন নিশানা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অ্যারিজ়োনায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন, পরের নির্বাচনে জিতে ট্রাম্প ফের ক্ষমতায় এলে এ বার দেশের সংবিধানই পুরো পাল্টে দেবেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও এনেছেন বাইডেন।

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version