Saturday, May 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা’

February 24, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। তারা চায় না উন্নয়নের ধারাবাহিকতা থাকুক। তাই সব কাজের বিরোধিতা করে। রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি থেকে নাম নিয়ে যে নির্বাচন কমিশন গঠন হবে সেটাকে স্বাগত জানাবে আওয়ামী লীগ।কারণ আওয়ামী লীগ মনে করে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটার প্রতি আস্থা রাখতে হবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটির ১০ জনের সবাই আওয়ামী লীগের লোক। বিএনপির এমন অভিযোগকে আওয়ামী লীগ ফোবিয়া বলে মন্তব্য করেছেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় তিনি বিএনপি নেতাদের দেশেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

নাছিম বলেন, বিএনপি-জামায়াত ঘরোনার রাজনীতি ও তাদের নেতা মির্জা ফখরুল সব সময় নেতিবাচক কথা বলেন ও এটা উনার বরাবরের অভ্যাস। তিনি মিথ্যাচার করেন, অপপ্রচার করেন ও হতাশা ছড়িয়ে বেড়ান।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনদের যেভাবে ঠিক করে দিবে বাংলাদেশের মানুষ সেভাবেই মেনে নিবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটাই হোক না কেনো, তা মেনে নেবে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যা প্রয়োজন তা হচ্ছে নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন। সুতরাং সে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে।

‘গণতন্ত্র বিপন্ন হোক এটা মির্জা ফখরুলরা সব সময় চায়। গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তারা চায় না। এটা ধারাবাহিকভাবে তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ‘

ইসিতে ১০ জনই আওয়ামী লীগের, বিএনপির এমন এক অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, কে আওয়ামী লীগের লোক, কে আওয়ামী লীগের না সেটার রায় দেবে জনগণ। এদেশের মানুষ আওয়ামী লীগ করে। যে কোনো মানুষকে দেখলে তারা আওয়ামী লীগ ফোবিয়ায় ভোগে। আমাদের মনে হয়, তাদের ক্লিনিকে যেতে হবে। বিদেশে নেওয়ার দরকার নেই, দেশেই চিকিৎসকের পরামর্শ নিলে দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে।

এর আগে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বরিশাল বিভাগের সাংগঠনিক প্রধান আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগের সভার বিষয়ে নাছিম বলেন, আজকে সভার মধ্য দিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানো। তিন মাসের মধ্যে সম্মেলন করার যে নির্দেশনা তিনি দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা যোগাযোগ করবো। যেখানে সম্মেলন বাকি আছে সেগুলো সম্পন্ন করবো। ১২ মার্চ সকাল ১০টায় একটি ভার্চুয়াল সভা হবে। আমরা বরিশাল বিভাগ দিয়ে শুরু করবো। জেলা উপজেলা ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে।

নাছিম জানান, বরিশালের মোট চারটি জেলার সম্মেলন বাকি আছে। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে বর্ধিত সভা করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালীকে করে বিএনপি-জামায়াত যে অপরাজনীতি সৃষ্টি করেছে, দেশবাসীকে একত্রিত করে এর জবাব দেবে আওয়ামী লীগ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। আমাদের নেতা কর্মীদের কোনো অভাব নাই। দেশের যতগুলো বিভাগে নির্বাচন হয়েছে, তার মধ্যে বরিশালে ফলাফল ভালো। বরিশাল বিভাগে বিদ্রোহীর সংখ্যা কম। আমরা আশা করি, আমাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছে, ১২ মার্চের সভার মধ্য দিয়ে তা আমরা কমিয়ে আনবো। এসময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঐক্যবদ্ধ নির্বাচন আখ্যা দেন তিনি।

পরে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সদস্য গোলাপ রব্বানী চিনু, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Related Posts

রাজনীতি

জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ

April 20, 2026
14
রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
24
No Result
View All Result

Recent Posts

  • নির্বাসনের আগে পাকিস্তানিদের শুয়োরের মাংস খেতে দিল আয়ারল্যান্ড ! তুঙ্গে বিতর্ক
  • ইরান নিয়ে দ্বিমত, ফোনে উত্তপ্ত বাদানুবাদ ট্রাম্প ও নেতানিয়াহুর
  • ইরান যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে,  হারের আশঙ্কায় ভোটাভুটি স্থগিত !
  • আফ্রিকার ‘ইবোলা’ আমেরিকার দোরগোড়ায়! উদ্বেগ ঘোষণা হু-র, আফ্রিকাফেরত যাত্রীদের উপর নজর 
  •  নিউইয়র্ক ফুটবল প্রেমীদের জন্য ৫০ ডলারে মিলবে বিশ্বকাপ  টিকেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version