Thursday, May 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপি নেতা মকবুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

April 23, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার নিউমার্কেট থানা বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন সরদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে নিউমার্কেট থানা থেকে মকবুলকে ঢাকার বিচারিক আদালতে নেওয়া হয়। ওই সময়ে ৭ দিনের রিমান্ডে চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে মকবুলের রিমান্ড আবেদনের শুনানি হয়। আদালতের জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মকবুল হোসেন সরদার নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সাম্প্রতিক সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নিজবাসা থেকে মকবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করে পুলিশ। সে মামলায় মকবুল ১ নম্বর আাসামি।

গোয়েন্দা তদন্ত রিপোর্ট বলছে, ঘটনা শুরুর পর থেকে সংঘর্ষ ছড়িয়ে দিতে ব্যবসায়ী ও শিক্ষার্থী দুই মহলকেই উসকে দিয়েছেন মকবুলসহ বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী।

যে দুই ফাস্টফুডের দোকানের কর্মচারীদের বিবাদে ঘটনার সূত্রপাত হয়েছিল, সেগুলোর মালিক মকবুল।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি নেতা মকবুল আইন পেশায় নিযুক্ত থাকায় ওই মামলায় নিজের ও অন্য আসামিদের আগাম জামিন করানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রোববার তারা জামিনের জন্য আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জামিন নিয়ে তারা সবাই পালিয়ে যেতেন। এ জন্য মামলার কয়েকজন আসমির সঙ্গে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় একটি বৈঠকও করেছেন মকবুল।’

গত সোমবার (১৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে নিউ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ শুরু হয়। এর জেরে পরদিন মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের রেশ থাকে বুধবার (২০ এপ্রিল) পর্যন্ত।

ওই সংঘর্ষে একজন ডেলিভারিম্যান ও এক দোকান কর্মচারীর মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক মানুষ। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছিলেন ১৫ জনের মতো সাংবাদিক।

Related Posts

রাজনীতি

জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ

April 20, 2026
14
রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
24
No Result
View All Result

Recent Posts

  • বৃষ্টি ও ঝড়ে নিউইয়র্কে ভয়াবহ অবস্থা, ট্রেন-বাস বন্ধসহ ব্যাপক শিডিউল বিপর্যয়
  • ক্ষুধা, বেকারত্ব আর হতাশায় সন্তান বিক্রি বাড়ছে আফগানিস্তানে
  • ক্যালিফোর্নিয়া মসজিদের বাইরে দুই কিশোরের গুলি! নিহত পাঁচ, নেপথ্যে ‘বিদ্বেষমূলক অপরাধ’
  • পাকিস্তান  ৮ হাজার সেনা, যুদ্ধবিমান সৌদিতে পাঠাল !  ফের কি হামলার পথে ইরান ?
  • ‘এল নিনো’  নিউইয়র্কের  আবহাওয়াকে ওলটপালট করে দিতে পারে

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version