সন্ধান২৪.কম : প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ইজ়রায়েল সরকার-বিরোধী বিক্ষোভ। গর্জে উঠল হুঙ্কার, ‘‘আপনার সময় শেষ।’’ ক্ষোভ জমছিল বেশ কিছু দিন ধরে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে শনিবার রাতে জেরুজালেমে (বায়তুল মুকাদ্দাস) নিজ বাসভবনের সামনে জড়ো হন প্রায় ১০ হাজার বিক্ষোভকারী।

গত শনিবার রাতে রাজধানীর রাস্তায় আছড়ে পড়ল ভিড়। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হলেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ মূলত এই দুটি । এক, এই সরকার দুর্নীতিগ্রস্ত। দুই, করোনা-পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেশের শাসক। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। এর মধ্যেই গত মে মাসে সামান্য ভোটে জিতে পঞ্চম বারের জন্য ক্ষমতায় আসেন তিনি।এএফপি
বিক্ষোভকে গণতন্ত্র-বিরোধী কার্যকলাপ বলছে নেতানিয়াহু সরকার। তাঁর পার্টির দাবি বামেরা চক্রান্ত করে এই বিক্ষোভ দেখিয়েছে। ‘চ্যানেল ১২’ একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে নেতানিয়াহুর দল। তাদের বক্তব্য, ‘‘বামপন্থী আন্দোলনকারীদের উস্কানোর পিছনে হাত রয়েছে ওদের। উত্তেজনা ছড়াতে যা-যা করা সম্ভব, ওরা করেছে।’’ তার দল লিকুড তাদের বিবৃতিতে জানিয়েছে— ‘‘ইজ়রায়েলের অর্থনীতি ফেরানোর লড়াই করে যাচ্ছেন নেতানিয়াহু। ইজ়রায়েলিদের কী ভাবে আর্থিক সাহায্য করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।’’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত পৌঁছে যান বিক্ষোভকারীরা। হাতে জাতীয় পতাকা। মুখে নেতানিয়াহু-বিরোধী স্লোগান। বিক্ষোভস্থলের কাছাকাছি একটি বাড়ির গায়ে ভেসে উঠে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা বিশালাকৃতি ‘খোলা চিঠি’— ‘‘আপনার সময় শেষ হয়েছে।’’ এ ছাড়াও দেশের একাধিক সেতু, গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরোধ করেন অসংখ্য মানুষ। বাণিজ্যনগরী তেল আভিভও জ্বলে ওঠে বিক্ষোভে।