কোহলির এই কাজ করা উচিত হয়েছে কি না, তা নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। বাংলাদেশের ক্রিকেটাররা হারের পিছনে সরাসরি কোহলিকেই দায়ী করেছেন। সেই নিয়ে কথা বললেন শ্রীরাম।

বিরাটের ভুয়ো ফিল্ডিং নিয়ে কথা বললেন শ্রীরাম। ফাইল ছবি
সন্ধান২৪.কমঃ উত্তাল হয়ে উঠেছে ক্রিকেটবিশ্ব ভারত বনাম বাংলাদেশ ম্যাচের পর থেকেই বিরাট কোহলির ভুয়ো ফিল্ডিং নিয়ে। তা নিয়ে তর্ক-বিতর্ক চলছেই, কোহলির এই কাজ করা উচিত হয়েছে কি না । বাংলাদেশের ক্রিকেটাররা হারের পিছনে সরাসরি কোহলিকেই দায়ী করেছেন। তবে সেই বিষয়কে একেবারেই পাত্তা দিতে রাজি হলেন না দলের টেকনিক্যাল বিশেষজ্ঞ শ্রীধরন শ্রীরাম। তাঁর সাফ কথা, ভুয়ো ফিল্ডিংকে কোনও ভাবেই হারের অজুহাত হিসাবে খাড়া করা যাবে না।
পাকিস্তানের বিরুদ্ধে রবিবার বাংলাদেশ খেলতে নামবে । তার আগে সাংবাদিক বৈঠকে শ্রীরাম বলেছেন, “আমরা কোনও অজুহাত দিতে চাই না। ঘটনার পরেই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলাম। তবে আমার মতে, ওটা মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্ত। সেটাই আমাদের বলা হয়েছে। কিন্তু সেটা নিয়ে অজুহাত দিতে চাই না।”
শ্রীরাম সাফ জানিয়েছেন, ভারতকে তাঁরা এক সময় হারানোর মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন, এটাই গোটা দলের কাছে বড় কৃতিত্বের ব্যাপার। ভারতীয় কোচের কথায়, “আমরা ম্যাচ জেতার অনেক কাছাকাছি চলে এসেছিলাম। যদি ম্যাচের আগে কেউ বলত যে ভারতের কাছে পাঁচ রানে হারব তা হলে অনেকেই সেটা বিশ্বাস করে নিত। কিন্তু ম্যাচ চলার সময় আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে ভারত হেরেও যেতে পারত। তাই আমার মতে, ওটাই আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব। ছেলেরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে।”


