বোরকা পরিহিতা ছাত্রীর সাহসী প্রতিবাদ পাল্টা জবাব ( ‘আল্লাহু আকবর’)

সন্ধান ২৪.কম:ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরে যাওয়ার সময় একটি কলেজের সামনে গেরুয়া উত্তরীয় পরা একদল ছাত্রের কাছে উত্ত্যক্ত ও লাঞ্ছিত হন মুসলিম ছাত্রী মুসকান। তিনি বলেছেন, উত্ত্যক্তকারী ছাত্রদের মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত নন তিনি। হিজাব পরার অধিকার রক্ষার এই লড়াই চালিয়ে যাবেন।

গতকাল মঙ্গলবার কলেজের সামনে সহপাঠী ছাত্রদের হাতে মুসকানের লাঞ্ছিত হওয়ার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, গেরুয়া উত্তরীয় পরা ছাত্ররা চিৎকার করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তাঁর দিকে এগিয়ে যেতে থাকলে মুসকানও ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দিয়ে কলেজ ভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে কলেজের শিক্ষক-কর্মচারীরা ওই ছাত্রদের থেকে মুসকানকে দূরে সরিয়ে নিয়ে যান।

Exit mobile version