ব্রিটিশ দাদী পেলেন করোনাভাইরাসের প্রথম টিকা

সন্ধান২৪.কম : বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের কোভিড-১৯ টিকা নিয়েছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা ।  যুক্তরাজ্যজুড়ে শুরু হওয়া বিস্তৃত টিকাদান কর্মসূচিতে ট্রায়ালের বাইরে এই টিকা দেয়া হলো।

আগামী সপ্তাহে ৯১ তে পা দিতে যাওয়া মার্গারেট কিনান টিকা নেওয়ার পর একে ‘জন্মদিনের সেরা অগ্রিম উপহার’ হিসেবে অভিহিত করেছেন । 

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৬টা ৩১ মিনিটে তাকে মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে ফাইজার-বায়োএনটেক টিকাটি দেওয়া হয়।  কিনানকে টিকাটি প্রয়োগ করেন নার্স মে পারসনস।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের যে ৮ লাখ ডোজ দেওয়া হবে, কিনানকে দিয়েই তার যাত্রা শুরু হল। চলতি মাসের মধ্যে দেশটিতে আরও ৪০ লাখ ডোজ টিকা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যেই প্রথম ফাইজারের কোভিড-১৯ টিকার বিস্তৃত প্রয়োগ শুরু হল। গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ টিকাটি ব্যবহারে অনুমতি দিয়েছিল। সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষা এবং জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচিতে ৮০ ঊর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

 

Exit mobile version