ভারতের সীমান্তপিলার নেপালিরা গুঁড়িয়ে দিল

সন্ধান২৪.কম :  নেপালের কংগ্রেস নেতা ও তার সমর্থকরা  কাঞ্চনপুরে নেপালের ভূখন্ডে স্থাপন করা ভারতের সীমান্তপিলার গুঁড়িয়ে দিয়েছে  । কংগ্রেস নেতা ও তার সমর্থকরা পিলারটি নেপালের ভূখন্ডে বসানো হয়েছে দাবি করেই গুঁড়িয়ে দেয়।  সংবাদসূত্র :পিটিআই
পিলারটি বেলদান্দি মিউনিসিপালিটি এলাকায় ভারত ও নেপালের যৌথ জরিপ দলের মাধ্যমে বসানো হয়েছিল। এই ঘটনার পর নেপালি কংগ্রেস নেতা বাহাদুর সিং থাপা, দিওয়ান বিস্টা ও জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যরা সেখানে যান। তারা যাওয়ার আগেই পিলারটি গুঁড়িয়ে দিয়ে চলে যায় বিক্ষুব্ধ সমর্থকরা।
ভারত-নেপাল সীমান্তে সীতা গুহার সামনে একটি পিলার ছিল। সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করে কয়েকজন নেপালি তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনার পর নেপাল ও ভারতের যৌথ সীমান্ত জরিপ দল সভা ডেকেছে।
গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও দুই ভারতীয় নাগরিক। গত ১৮ জুলাই নেপালি পুলিশ বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি করলে একজন আহত হয়।
Exit mobile version