ভারতে আসছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

সন্ধান২৪.কমঃ চলতি মাসের শেষের ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  নতুন করোনাভাইরাসের বিস্তার পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই সফর বাতিল করা হয়। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথাছিল তার।  

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। এ সময় বরিস পরিকল্পনা অনুসারে এই মাসের শেষে ভারত যেতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন। 

তিনি জানান, গতরাতে আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। দ্রুত হারে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নজর রাখতে ব্রিটেনে থাকতে চান জনসন। যা ব্রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী বরিস বলেছেন, তিনি আশা করছেন ২০২১ সালের প্রথমার্ধে তিনি ভারত সফর করতে সক্ষম হবেন। এর পরে যুক্তরাজ্যের জি -৭ শীর্ষ সম্মেলনে ভরতের প্রধানমন্ত্রী মোদি অতিথি হিসাবে অংশ নেবেন।  ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Exit mobile version