ভাড়া করা বিমানে দেশ ছেড়ে পালিয়ে গেলেন বসুন্ধরার এমডির স্ত্রী–সন্তানসহ কয়েকজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সন্ধান২৪.কমঃ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে দিকে দেশ ছেড়েছেন  বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের (এমডি) স্ত্রী–সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য।  একটি ভাড়া করা বিমানে তারা দেশ ছাড়েন বলে জানা গেছে। এর আগেবসুন্ধরা গ্রুপের এমডির ছোট ভাইও দেশ ছাড়েন।

সায়েম সোবহান আনভীর

একটি চার্টাড ফ্লাইট দেশ ছেড়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের পরিবার। তবে চেষ্টা করেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আনভীরের স্ত্রী-সন্তানসহ ৮ জন দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য দুবাই বলে জানা গেছে।

মোসারাত জাহান মুনিয়ার  আত্মহত্যার ‘প্ররোচনার’ অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি আদালতের মাধ্যমে অভিযুক্ত আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বেবিচক তাদের অনুমতি না দিলেও স্পেশাল ব্র্যাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ভাড়া করা ওই বিমানে বসুন্ধরা গ্রুপের এমডির স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাইয়ের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী দেশত্যাগ করেন।

এ তথ্য বেবিচক চেয়ারম্যান নিশ্চিত করতে না পারলেও তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

 

 

Exit mobile version