Saturday, June 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

মাদকাসক্ত ১০ পুলিশ চাকরি হারালেন

November 22, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

 

সন্ধান২৪.কম : ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

রবিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন। গত বছর ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন মোহা. শফিকুল ইসলাম। সে অনুযায়ী পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের সদর দফতর। ছবি: সংগৃহীত

এ ছাড়া সূত্র আরো জানিয়েছে, ডিএমপিতে ‘ডোপ টেস্টে’ এখন পর্যন্ত মোট অভিযুক্ত পুলিশ সদস্য ৬৮ জন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে ৪৩টি। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন ২৫ জনের বিরুদ্ধে। সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে ১৮ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ৬৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই সাতজন, সার্জেন্ট একজন, এএসআই পাঁচজন, নায়েক পাঁচজন ও কনস্টেবল ৫০ জন।

এ ছাড়া মাদকসংক্রান্ত অন্যান্য অভিযোগ, যেমন মাদক বিক্রিতে অভিযুক্ত হয়েছেন ১০ জন, মাদক সেবনে অভিযুক্ত পাঁচজন এবং উদ্ধার করা মাদক উদ্ধারের তুলনায় কম দেখিয়ে অর্থগ্রহণে অভিযুক্ত হয়েছেন চারজন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, যাঁদেরকে মাদক সংশ্লিষ্টতায় শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের আগেই সতর্ক করা হয়েছিল। মূলত যাঁরা নিজেদের শোধরায়নি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলে। ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরো বলেন, ‘ডোপ টেস্টে যাঁদের পজিটিভ এসেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট বার্তা যাবে যে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এ উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য-সহিষ্ণু নীতি বাস্তবায়নে নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এর অংশ হিসেবে দুই মাস আগে ডিএমপি সদস্যদের ‘ডোপ টেস্ট’ শুরু হয়। গতকাল রবিবার পর্যন্ত ‘ডোপ টেস্টে’ পজিটিভের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে ১০ জনকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। এর বাইরে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ২৫ জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, মাদক বিক্রি, সেবন ও মাদক দিয়ে ফাঁসানোসহ উদ্ধার করা মাদক তুলনায় কম দেখানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন ডিএমপির আরো ২৯ সদস্য।

ডিএমপির এক কর্মকর্তা বলেন, মূলত ডিএমপি কমিশনারের নিজস্ব গোয়েন্দা সংস্থা (ইন্টেলিজেন্স অ্যানালিসিস ডিভিশন-এনআইডি) পুলিশের মাদক সেবন ও মাদক কারবারে সম্পৃক্ততার বিষয় তদন্ত করছে। এই ধারাবাহিকতায় মাদক সেবন ও এর কারবারে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের মধ্যে যাঁরা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা মাদক কারবারিদের সহযোগিতা করছেন, সরাসরি তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে কোনো রকম শিথিলতা দেখানো হচ্ছে না। সাধারণ মাদক কারবারির বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়, ঠিক সেভাবেই মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে মাদকাসক্ত হিসেবে সন্দেহভাজনদের তালিকা করা হয়। এরপর সিআইডির ল্যাবে তাঁদের রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা করা হয়। চূড়ান্তভাবে নিশ্চিত হয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version