মাশরাফির করোনামুক্তির জন্য মন্দিরে প্রার্থনা

 

সন্ধান২৪.কম ঃ করোনায় আক্রান্ত  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা এবং সারা দেশে করোনায় আক্রান্ত মানুষের আশু রোগমুক্তির জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল হাটবাড়িয়া জমিদারবাড়ি রাধাগোবিন্দ মন্দির ‍এই পূজার আয়োজন করে।

আজ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস, হাটবাড়িয়া জমিদারবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের সাবেক সভাপতি সাংবাদিক অশোক কুন্ডু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, বিজয় সরকার স্মৃতি সংসদের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি দিলীপ কুমার অধিকারী, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সুনীল বিশ্বাস, সমাজ সেবক মো: দেলোয়ার হোসেন,ভীম সেন, সন্তোষ কুন্ডু প্রমুখ।

উল্লেখ্য,নড়াইল-২আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি গত ২০ জুন করোনা পজিটিভ রিপোর্ট পান। এর কয়দিন পর তার ছোট ভাইও করোনা আক্রান্ত হয়েছেন। ম্যাশ এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি ভালো আছেন।

Exit mobile version