মা হচ্ছেন মারিয়া

মা হতে চলেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও সঞ্চালক মারিয়া নূর। সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সুখবরটি।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি জানান মারিয়া নূর। ছবিতে তাকে স্বামী সাইফুল আলম জুলফিকারের সঙ্গে দেখা গিয়েছে। তার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেছে ছবিতে।

ছবির ক্যাপশনে মারিয়া নূর লিখেছেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। মা হতে চলেছি।’ কমেন্ট বক্স ভরে গেছে শুভকামনায়।

২০১১ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া নূর ও সাইফুল আলম জুলফিকা। ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান।

মারিয়া নূর সবশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান অভিনেত্রী।

Exit mobile version