সন্ধান২৪.কম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মাননা দিয়েছেন মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকেও এ সম্মাননা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক টুইট বার্তায় জানায়, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মাননা দিয়েছেন। মোদির পক্ষে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিত্ সিং সান্ধু, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পক্ষে রাষ্ট্রদূত শিনসুকে জে সুগিয়ামা ও স্কট মরিসনের পক্ষে আর্থার সিনোদিনোস পদক গ্রহণ করেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মোদির নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্কে উন্নতিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।এই পদক খুব কমই প্রদান করা হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে এই পদক দেন। সোমবার হোয়াইট হাউজে ভারতের রাষ্ট্রদূত তারানজিত্ সিং সান্ধুর হাতে মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।
