Friday, February 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

যার যার অবস্থান থেকে সরকার পতনে আন্দোলন করবে বিএনপি-এনপিপি

June 20, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সরকার পতনে যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

রোববার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ কথা বলেন।

সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপ শেষে মির্জা ফখরুল বলেন, ‘চলমান সংলাপের মধ্যে আমরা আজকে ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছি। বৈঠক অত্যন্ত সন্তোষজক হয়েছে। বর্তমান কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার এক যুগ ধরে দেশের গণতন্ত্র ও গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং মানুষের অধিকারকে হরণ করে ফেলেছে। অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থায় আমরা অগণতান্ত্রিক ও অনির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তোলার জন্য সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি।’

ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপে কয়েকটি বিষয়ে বিএনপি একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে প্রধান হচ্ছে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক কারণে বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার। এ ছাড়া অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং সেই নির্বাচনকালীন সরকারের অধীনে যে ইসি গঠিত হবে- তাদের মাধ্যমে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন করার ব্যাপারে একমত হয়েছি। এই দাবিগুলোকে আমরা সামনে নিয়ে যুগপৎভাবে যার যার অবস্থান থেকে আন্দোলন শুরু করব।’

এ সময় এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সংলাপ অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে। আমরা যুগপৎ আন্দোলন করব এবং বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজপথে থাকব।’

সংলাপে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্য এবং ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান, এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আ হ ম জহির হোসেন হাকিম, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন, বেলাল আহমেদ, যুগ্ম মহাসচিব ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা হাসিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

গত ২৪ মে রাজধানীর তোপখানা রোড বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় সংলাপ। এরপর আরও কয়েকটি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version