যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট মনোনয়ন পেলেন বাইডেন

ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন

সন্ধান২৪.কম : মঙ্গলবার রাতে ডেমোক্র্যাটের জাতীয় সম্মেলনে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থন জানায় দলটি।চার দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান নেতা কলিন পাওয়েলসহ খ্যাতনামা রাজনীতিবিদরা।

যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে অভিষিক্ত হলেন জো বাইডেন। মঙ্গলবার দলীয় সম্মেলনে প্রবীণ এ রাজনীতিবিদকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন সাবেক শীর্ষ নেতারা।  তার স্ত্রী জিল বাইডেন বলেছেন জো বিডেন আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত হওয়ার সঙ্গে সঙ্গে বিভক্ত দেশকে পুনর্নির্মাণ করে তুলবেন।

এ বছর মহামারির কারণে ভার্চুয়াল পদ্ধতিতে হচ্ছে ডেমোক্র্যাটদের সম্মেলন শুরু হয়েছে। আয়োজনের প্রথমদিন জ্বালাময়ী বক্তব্য রেখে প্রশংসা কুড়িয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং সিনেটর বার্নি স্যান্ডার্স। দ্বিতীয় দিন রেকর্ডকৃত ভাষণে বক্তব্য রেখেছেন বিল ক্লিনটনসহ অন্যরা। অনুষ্ঠানের প্রধান বক্তব্যে ক্লিনটন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। অথচ আমরাই একমাত্র বড় শিল্প অর্থনীতি যাদের বেকারত্বের হার বর্তমানে তিনগুণ হয়েছে। তিনি বলেন, এমন সময়ে ওভালো অফিসের ১টি নির্দেশনা কেন্দ্র হওয়া উচিত কিন্তু এর পরিবর্তে সেটি হয়ে উঠেছে ঝড়ের কেন্দ্র। প্রয়াত রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইনের স্ত্রী সিনডি ম্যাকেইন সম্মেলনে বাইডেনের সঙ্গে তার স্বামীর বন্ধুত্বের কথা জানান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ট্রাম্পের নেতৃত্বের ওপর তীব্র আক্রমণ করে ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন। বুধবার এবং বৃহস্পতিবারও চলবে ডেমোক্র্যাটিক পার্টির এ নির্বাচনী সম্মেলন।

Exit mobile version