যুদ্ধবিরতির পরে গাজায় এক বছরে ১,৪০০ প্যালেস্টাইনিকে খুন করেছে ইজরায়েল

ইজরায়েলি হামলায় বিধ্বস্ত গাজ়া। ছবি: রয়টার্স।

সন্ধান২৪.কম ডেস্ক : যুদ্ধবিরতির পরে গাজ়ায় গত এক বছরে ১,৪০০-র বেশি প্যালেস্টাইনিকে খুন করেছে ইজরায়েলি সেনা। এই তথ্য জানিয়েছে সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’।

সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-সহ গাজ়া ভূখণ্ডে ত্রাণ ও উদ্ধারের কাজে যুক্ত মোট ১০০টি সংগঠন জানিয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া সংঘর্ষবিরতি বলবৎ রয়েছে শুধু খাতায়-কলমে।

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরে গাজাবাসীর শোচনীয় পরিস্থিতির কথা তুলে ধরল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিপোর্টে জানানো হয়েছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি ও আংশিক সেনা প্রত্যাহার পর্ব শুরুর পরেও সেখানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি সেনা। আর তাতে নিহত হয়েছেন ১,৪০০ জনেরও বেশি প্যালেস্টাইনি!

শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নয়, ইজ়রায়েলি বাহিনীর হামলায় হতাহতের এই পরিসংখ্যান দিয়েছে গাজ়া ভূখণ্ডে ত্রাণ ও উদ্ধারের কাজে যুক্ত মোট ১০০টি সংগঠন। ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর তরফে শনিবার তা তুলে ধরে সমাজমাধ্যমে লেখা হয়েছে— ‘ধ্বংসস্তূপের নীচে জবাবদিহি চাপা দেওয়া যাবে না’। ইজ়রায়েল এবং হামাসের চুক্তির ভিত্তিতে ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে সংঘর্ষবিরতি কার্যকর হলেও তা শুধুমাত্র খাতায়-কলমে সীমাবদ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশগুলি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার মেনে চলছে না এবং তাদের মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে আমেরিকা তথা ইউরোপের দেশগুলি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে রিপোর্টে। ইজ়রায়েলি হামলায় ধারাবাহিক মৃত্যুমিছিলের পাশাপাশি গাজ়ায় ক্রমবর্ধমান মানবিক এবং প্রয়োজনীয় পরিকাঠামোর সঙ্কটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই মুহূর্তে গাজ়ার প্রায় ২০ লক্ষ মানুষ আশ্রয়হীন। ১৪ লক্ষ প্যালেস্টাইনি অর্ধাহারে দিন কাটাচ্ছেন। আনন্দবাজার ডট কম ডেস্ক

 

 

Exit mobile version