যে কারণে ইউক্রেনে অস্কারজয়ী শন

সন্ধান ২৪.কম:একদিকে রুশ সেনা, অন্যদিকে ইউক্রেনের যোদ্ধারা। যুদ্ধ চলছে অবিরত। এমন পরিস্থিতিতেই প্রাণভয়ে ইউক্রেন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। আর যারা ইউক্রেনের সাধারণ মানুষ, তাদের ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। যুদ্ধের এই আবহেই ইউক্রেনে রয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। যেখানে যেতে এখন অনেক মানুষেরই বুক কেঁপে উঠবে, সেখানে কী করছেন এই অভিনেতা-পরিচালক? ইউক্রেন প্রেসিডেন্টের অফিস সূত্রের খবর, রাশিয়া ও ইউক্রেনের তথ্যচিত্র তৈরি করছেন পেন। সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানকার যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন।

কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেও পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। পাশাপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এমন ভয়াবহ পরিণামই নাকি নিজের তথ্যচিত্রে তুলে ধরতে চাইছেন শন পেন। বরাবর যুদ্ধবিরোধী হিসেবেই পরিচিত হলিউড তারকা। এর আগেও তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছে তিনি তথ্যচিত্র নির্মাণ করছেন।

বিনোদন ডেস্ক
বিনোদন ১ মার্চ ২০২২, মঙ্গলবার
একদিকে রুশ সেনা, অন্যদিকে ইউক্রেনের যোদ্ধারা। যুদ্ধ চলছে অবিরত। এমন পরিস্থিতিতেই প্রাণভয়ে ইউক্রেন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। আর যারা ইউক্রেনের সাধারণ মানুষ, তাদের ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। যুদ্ধের এই আবহেই ইউক্রেনে রয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। যেখানে যেতে এখন অনেক মানুষেরই বুক কেঁপে উঠবে, সেখানে কী করছেন এই অভিনেতা-পরিচালক? ইউক্রেন প্রেসিডেন্টের অফিস সূত্রের খবর, রাশিয়া ও ইউক্রেনের তথ্যচিত্র তৈরি করছেন পেন। সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানকার যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন।

কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেও পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। পাশাপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এমন ভয়াবহ পরিণামই নাকি নিজের তথ্যচিত্রে তুলে ধরতে চাইছেন শন পেন। বরাবর যুদ্ধবিরোধী হিসেবেই পরিচিত হলিউড তারকা। এর আগেও তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছে তিনি তথ্যচিত্র নির্মাণ করছেন।

Exit mobile version