রওশন এরশাদ হাসপাতালে ভর্তি, কারণ কি !

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

সন্ধান২৪.কমঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  কি কারণে তাকে সেখানে ভর্তি করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়। 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, আমি শুনেছি, তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। আগামীকাল (শুক্রবার) বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও দলের নেতারা জানিয়েছেন, নিয়মিত চেকআপের জন্য সাধারণত সিএমএইচে যান রওশন এরশাদ। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার কোনোরকম অবনতির জন্য তাকে সেখানে ভর্তি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো কিছু জানানো হয়নি। তবে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, আগামীকাল (শুক্রবার) আপনাদের বিস্তারিত জানাতে পারবো। এখন কিছু বলতে পারবো না।

 

Exit mobile version