রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; নিউইয়র্কে বাড়লো সোনার দাম

সন্ধান২৪.কমঃ গত দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম। বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় নিউইয়র্কের বাজারেও এর প্রভাব এসে পড়েছে।

আজ বৃহস্পতীবার এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রতি গ্রাম সোনার দাম ছুঁয়ে গিয়েছে সর্বোচ্চ ৭০ ডলার। দুই সপ্তাহ আগেই যার দাম ছিল ৬২ থেকে ৬৫ ডলার। অর্থ্যা যুদ্ধের দামামায় প্রতি গ্রাম সোনার দাম ৫ থেকে ৭ ডলার বৃদ্ধি পেয়েছে।

জ্যাকসন হাইটসের একটি সোনার দোকান

আগেই আশঙ্কা করা হয়েছিলো যে রাশিয়া -ইউক্রেন সংঘাতের ফলে সারা বিশ্বের আর্থিক পরিস্থিতিতে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। এবার এই আবহের মধ্যে এক ধাক্কায় নিউইয়র্কের বাজারে বেড়ে গিয়েছে সোনার দাম। যার ফলে ক্রেতার সংখ্যা কমে গিয়েছে বলে জ্যাকসন হাইটসের ৭৪ ষ্ট্রীটের এক সোনা ব্যবসায়ী জানান।
এক মহিলা জানান, তার মেয়ের জন্মদিন উপলক্ষে জ্যাকসন হাইটসে সোনা কিনতে এসেছেন। কিন্ত সোনার দাম ‘আগুন’ হওয়ায়,তিনি সোনা কেনা থেকে বিরত থাকেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর থেকেই সোনা ছাড়াও বিশ্ববাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বাড়ছে নানা পণ্যের দাম। নিউইয়র্কে পেট্রোল-গ্যাস,ভোজ্যপণ্য তেল,চাল, ডালের দামও বাড়তে শুরু করেছে।

Exit mobile version