সন্ধান২৪.কম ঃ ১২ ফব্রেুয়ারি সকাল থেকে ইতালরি রোমের বাংলাদশে দূতাবাস ফসেবুকে পাসর্পোট সেবার জন্য অনলাইনে এপয়ন্টেমন্টে প্রদান র্কাযক্রম সরাসরি প্রচার করছে। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে রোমের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক অনলাইন দর্শকের পাশাপাশি দূতাবাসে উপস্থিত সেবা প্রত্যাশীরাও অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তার সূচনা বক্তব্যে আমন্ত্রিত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এপয়ন্টেমন্টে অবমুক্তকরণ র্কাযক্রম সরাসরি প্রচারের মাধ্যমে এই প্রক্রয়িার স্বচ্ছতা ও কারিগরি বিষয়টি তুলে ধরে বিষয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং এক্ষেত্রে সম্ভাব্য ভ্রান্ত ধারণা দূরকরা এই আয়োজনের মূল উদ্দশ্যে।
তিনি আরও বলেন, বাংলাদশে দূতাবাস প্রধানমন্ত্রীর ‘প্রবাসী-বান্ধব’ নীতি অনুসরণ করে নিরলসভাবে ইতালি, মন্টেনিগ্র ও সার্বিয়া প্রবাসী বাংলাদেশী নাগরিগদের সেবা দিয়ে যাচ্ছে । এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দূতাবাস প্রবাসীদের কল্যাণে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী ছুটির দিনে পাসর্পোট বিতরণ র্কাযক্রম গ্রহণ করেছে ।

এ সময় দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং-এর প্রথম সচিব শেখ সালেহ আহাম্মেদ এপয়েন্টমেন্ট প্রদানের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে সাংবাদিকসহ উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সরাসরি প্রচারিত এ কার্যক্রমের মাধ্যমে ০১-৩০ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য প্রায় দুই হাজার এপয়েন্টমেন্ট অনলাইনে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, এবারই প্রথম ফেসবুকের মাধ্যমে এপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম সরাসরি প্রচার করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সকলেই এপয়েন্টমেন্ট প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা ও কারগরি বিষয়টি সাধারণের কাছে সহজভাবে তুলে ধরার জন্য দূতাবাসের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। উল্লেখ্য, এসময় নিয়মিত কন্স্যুলার ও পাসপোর্ট সেবা কার্যক্রমও অব্যাহত ছিল।
সংবাদ বজ্ঞিপ্তি


