রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রী-শ্যালিকার লাশ, খুন করেন একে অপরকে!

উখিয়া ক্যাম্প। ছবি: সংগৃহীত।

সন্ধান২৪.কমঃ শুক্রবার (২৩ এপ্রিল)  কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরের একটি ক্যাম্প থেকে তিন জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে । তারা সম্পর্কে স্বামী, স্ত্রী ও শ্যালিকা।

সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তারা পরস্পর পরস্পরকে ধারালো দা নিয়ে খুনোখুনিতে অংশ নেয় বলে জানা গেছে।

নিহত রোহিঙ্গারা হলেন- কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

 

Exit mobile version