ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘লাহোরের গুরুদ্বার ‘শাহিদি আস্থানকে’ মসজিদে রূপান্তরিত করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। লাহোরের নৌলাখা বাজারে অবস্থিত এই গুরুদ্বারটির সঙ্গে শহিদ ভাই তরু সিং-এর স্মৃতি জড়িত। এই গুরুদ্বারকে শাহিদ গঞ্জ মসজিদে পরিণত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ভারত এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে আমরা বলেছি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণের জন্য ব্যবস্থা নিন। তাদের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় উদ্যোগী হন। খবর : কালের কন্ঠ।
গুরুদ্বার শাহিদি আস্থান ভাই তরু জি একটি ঐতিহাসিক স্থান। ১৭৪৫ সালে এখানে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভাই তরু জি। শিখ ধর্মাবলম্বীদের কাছে এই স্থান অত্যন্ত পবিত্র। এই গুরুদ্বারকে মসজিদে পরিণত করার উদ্যোগের প্রতিবাদে জানিয়েছেন পাকিস্তানে বসবাসরত শিখরাও।
