Monday, March 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

শাহবাগের মহাসমাবেশে ধর্ষণ বিরোধী লংমার্চের ডাক

October 10, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
20
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ এর ব্যানারে সম্মিলিত ছাত্র-জনতা শাহবাগের মহাসমাবেশ থেকে আগামী ১৬-১৭ অক্টোবর ২ দিনব্যাপী ধর্ষণ বিরোধী লংমার্চের ডাক দিয়েছে। ৯ অক্টোবর ধর্ষণ বিরোধী এই মহাসমাবেশে বাম-প্রগতিশীল ছাত্র সংগঠণের নেতৃবৃন্দ, নারী ও সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য প্রদান করেন।

পাহাড় ও সমতলে দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে  বেলা ৪টায় রাজধানীর শাহবাগে উদীচী ও চারণ সাংস্কৃতিক সংগঠনের কবিতা, গান এবং নাটনন্দনের পথনাটকের মধ্য দিয়ে এ মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশ থেকে ৯ দফা দাবিসহ আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকর্মীরা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের সভাপিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের পরিচালনায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় আগামী দিনের ধর্ষণ বিরোধী লংমার্চের ডাক দিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন।

ধর্ষণ বিরোধী আন্দোলনের আগামী দিনের কর্মসূচি-
১। ১১ অক্টোবর (রবিবার)-ধর্ষণ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী
২। ১২ অক্টোবর (সোমবার)-ধর্ষণ বিরোধী সাংস্কৃতিক সমাবেশ
৩। ১৩ অক্টোবর (মঙ্গলবার)-ধর্ষণ বিরোধী চলচ্চিত্র উতসব
৪। ১৪ অক্টোবর (বুধবার)-ধর্ষণ বিরোধী নারী সমাবেশ
৫। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার)-নারীদের অংশগ্রহণে ধর্ষণ বিরোধী সাইকেল র‍্যালী
৬। ১৬-১৭ অক্টোবর (শুক্র-শনিবার)-শাহবাগ-বেগমগঞ্জ ধর্ষণ বিরোধী লংমার্চ

আগামী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণার পর, কর্মসূচি ঘোষণাকারী অনিক রায় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ সময়ের মধ্যে সমাবেশে উত্থাপিত ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামী ১৬-১৭ অক্টোবর (শুক্র-শনিবার) ২ দিনব্যাপী রাজধানীর শাহবাগ থেকে নোয়াখালির বেগমগঞ্জে লংমার্চ করা হবে। আগামী ১৬ অক্টোবর, শুক্রবার সকাল ৯টায় শাহবাগে গণজমায়েত করে নোয়াখালির বেগমগঞ্জের উদ্দেশ্যে লংমার্চ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে কর্মসূচি ঘোষণার পূর্বে এ মহাসমাবেশ থেকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স আন্দোলনকারীদের ৯ দফা দাবি পেশ করেন।

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ (নয়) দফা-
১। সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ণ বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে।
২। পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ণ বন্ধ করতে হবে।
৩। হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে।
৪। ধর্মীয়সহ সকল ধরণের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপ্সথাপন বন্ধ করতে হবে। পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএল এর কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চ্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।
৫। তদন্তকালীন সময়ে ভিকটিকমে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬। অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অন্তর্ভূক্ত করতে হবে। ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সকল মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।
৭। ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫(৪) ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।
৮। পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোন প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।
৯। গ্রামীন সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

 

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা
  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version