শাহ্ নেওয়াজ ‘ডিস্ট্রিক্ট ২৪- এ’র প্রার্থী হচ্ছেন

সন্ধান২৪.কমঃ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এসেম্বেলীর ‘ডিস্ট্রিক্ট ২৪- এ’র প্রার্থী হচ্ছেন শাহ্ নেওয়াজ।

গত ১০ মার্চ নিউইয়র্কের উড সাইডের কুইন্স মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ‘মিট এন্ড গ্রীড’ অনুষ্ঠানে এই প্রাথীতা ঘোষনা করা হয়। বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তি, সমাজ সেবক এবং সফল হোম কেয়ার ব্যবসায়ী শাহ্ নেওয়াজের এই নির্বাচনী প্রচার অনুষ্ঠানের আয়োজন করে ‘শাহ্ নেওয়াজ বন্ধু মহল’।


পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শাহ্ নেওয়ার তার আদর্শ-উদ্দেশ্য তুলে ধরেন এবং সবার সহযোগিতা কমনা করেন।


নির্বাচনী প্রচার অনুষ্ঠানে বক্তব্য করেন ডেমক্রেট দলের নেতা আলবার্ট বেলভিও, হাইরাম মনসুরাত, জেসম স্কেনেইল,চার্র্র্লিস সিমকুজ,জোসেফ পেকোরা, এরিখ পেরেজ, মোর্শেদ আলম, নাসির আলী খান পল, ফখরুল আলম,আসিফ বারী টুটুল,ফাহাদ সোলেয়মান, হাসান তারেক, হারুণ ভূঁইয়া, জেড আলম নমি, হাসান জিলানী,নিশান রহিম,সানি জে. মোল্লা প্রমূখ।

Exit mobile version