সকালে কন্যা সন্তানের জন্ম, বিকালে করোনা আক্রান্ত মায়ের মৃত্যু

রিফাত সুলতানা। ছবি: ফোকাস বাংলা

সন্ধান২৪.কমঃ টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ।১৬ এপ্রিল শুক্রবার  বিকালে রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি।

একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে বলা হয় , ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন। এখানে জয়েন করার পর তার বিয়ে ও দুই ছেলের জন্ম হয়। তার দুই যমজ ছেলের বয়স দুই বছর।

রিফাত করোনা পজিটিভ ও গর্ভবতী ছিল। এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জানিয়ে ফারজানা রূপা বলেন, প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে, পরে সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে ইম্পালস হাসপাতালে নিয়ে আসা হয়।

শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাসন্তানটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে। বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

Exit mobile version