সন্ধান২৪.কমঃ ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার (২৭ জানুয়ারি) পূর্ব বর্ধমানে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। তার মন্তব্যকে কেন্দ্র করে গোটা পশ্চীমবঙ্গে ওই সাংসদের বিরুদ্ধে ধিক্কার জানানো শুরু হয়েছে।
সৌমিত্রের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক,সাংস্কৃতিক,সামাজিক ও শ্রেণী-পেশার সংগঠন। তারা বলছে, এমন মন্তব্যের মধ্য দিয়ে শুধু চলচ্চিত্রশিল্পীদের নয় সমগ্র নারী জাতিকেই অপমান করেছেন।

চলচ্চিত্র শিল্পীদের একাংশকে যৌনকর্মী উল্লেখ করে সৌমিত্র খাঁ বলেন, ‘সায়নী ঘোষরা ধর্মতলায় বসে নাটক করছে। কিছু অভিনেতা তৃণমূলের চাকরে পরিণত হয়েছে। যারা যৌনপেশার সঙ্গে যুক্ত তারা শিবলিঙ্গে কনডম পরানোর কথা বলছে।’
তিনি আরও বলেন, ‘আমি সায়নী ঘোষকে বলতে চাই ধর্মতলায় বসে নাটক করছো। আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই আসল যৌনকর্মী। সেজন্যই তারা এ ধরনের কথা বলছে। যারা এ ধরনের কথা বলছে তারা যৌন পেশায় যুক্ত।’
সায়নী সম্পর্কে এ ধরণের ন্যাক্কার মন্তব্য করায়,বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপির বিরুদ্ধে সোসালমিডিয়ায় অনেকে মন্তব্য করেন, আসলে বিজেপি একটি অন্ধ ধর্মভিত্তিক দল। এই দলটি এবং এই দলের সদস্যরা উগ্রমৌলবাদ এবং অশিক্ষিত , তাই তারা এ ধরণের রুচিহীন মন্তব্য করতে পারে।