সিরিয়ায় গ্রেপ্তার ২৯ জন পাকিস্তানি জঙ্গি, ইসলামাবাদের বিরুদ্ধে তদন্ত শুরু আমেরিকার

সন্ধান২৪.কম ডেস্ক:  ঠিক যখন আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ ‘র কালো তালিকা থেকে নিজেদের নাম সরানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। তার মধ্যেই তাদের ২৯ জন নাগরিক সিরিয়ায় আইএসআইএসের হয়ে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ধরা পড়ল। যার জেরে ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসূত্রের প্রমাণ খুঁজতে তদন্ত শুরু করল ওয়াশিংটন। ফলে পাকিস্তানের সমস্যা আরও বাড়ল।

 জানা গিয়েছে, সম্প্রতি সিরিয়ায় আইএসআইএস (ISIS) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন মদতপুষ্ট কুর্দ বাহিনীর তরফে ট্রাম্প প্রশাসনের কাছে একটি তালিকা দেওয়া হয়। তাতে দেখা গিয়েছে, তাদের কাছে আটক জঙ্গিদের মধ্যে পাকিস্তানের ২৯ জন নাগরিক রয়েছে। যাদের মধ্যে ৯ জন মহিলা। পাশাপাশি আরও জানানো হয় যে ওই ২৯ জনের মধ্যে চার জন ইতিমধ্যে অন্য দেশের নাগরিকত্বও নিয়েছে। এই তালিকা হাতে পাওয়ার পরেই পাকিস্তান যে বিশ্বব্যাপী জঙ্গিদের মদত দিচ্ছে তার প্রমাণ খুঁজতে ইমরানের প্রশাসনের উপর তদন্ত চালানোর সিদ্ধান্ত নেয় আমেরিকা।

 

Exit mobile version