সন্ধান২৪.কম : পেতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন । ঘটনা সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে ।
সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে এবং রাশিয়া গত মাসে সেখানকার পরিস্থিতির অবনতির বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

দেইর আয-যোরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রুশ সামরিক বহর বিস্ফোরণের কবলে পড়ে এবং ওই মেজর জেনারেল নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।
২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।