সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে তিনটি বিক্ষোভ সমাবেশ

সন্ধান২৪.কম  : সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে শুক্রবার সন্ধ্যায় এক তরুণীর  ধর্ষণের ঘটনায় নিউইয়র্কে একদিনে তিনটি পৃথক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায়  সিলেট এম,সি এন্ড গভমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীর  ধর্ষণের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।এতে বক্তব্য করেন  সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল সুয়েজ আহমেদ   মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীমোহাম্মদ নুরুর রহমান সাচ্চু,  মোহাম্মদ করিম রেজু, গিয়াস উদ্দিন আহমেদ প্রমূখ।

একই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদ সভার আয়োজন করে নিউইয়র্কের সচেতন প্রবাসীরা।   তোফাজ্জল লিটন এর সঞ্চালনায় বক্তব্য করেন  দর্পন কবীর , নাজমুল আহসান,  মুজাহিদ আনসারি , মণিকা রায়, ইশতিয়াক রুপু ,কান্তা কাবির  সৈয়দ জাকির আহমেদ রনি প্রমূখ।

এদিকে বিশেষ অধ্যাদেশ জারী করে সিলেট এমসি কলেজে সংঘটিত গণধর্ষণের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানান হয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র আন্তর্জাতিক এক ভার্চুয়াল প্রতিবাদ সভা থেকে।
স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর সোমবার  সভায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বৃহত্তর সিলেটের বিশিষ্টজনরা অংশ নেন। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  আহবাব চৌধুরী খোকন , মিজানুর রহমান চৌধুরী,  ডা. জিয়া উদ্দিন আহমদ,  সি এম তোফায়েল সামী, শেখ আক্তারুল ইসলাম, আব্দুল মজিদ চৌধুরী, দেবব্রত দে তমাল,  হেনু মিয়া,  ওলি উদ্দিন শামীম,  আমিনুল হক জিল্লু প্রমূখ।

বক্তাগণ বলেন ‘ ধর্ষণের বিচার না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই ধর্ষণের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে যেন কেউ ধর্ষণ করার সাহস না পায়। প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ সমাবেশ না করতে পারলেও যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। ধর্ষকরা যত শক্তিশালী হোক, এদের প্রতিহত করতে আহ্বান জানান বক্তারা।

বক্তরা আরও বলেন, যারা ইনিয়ে বিনিয়ে ধর্ষকদের সমর্থনে কথা বলেন, পোশাককে দায়ী করে ধর্ষকদের বাঁচাতে চান, তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষণ ঘটনার সুষ্ঠূ ও সর্বোচ্চ বিচার দাবি জানাচ্ছি।

 

Exit mobile version