প্রতিনিধি, যুক্তরাষ্ট্র : সুনামগঞ্জের শাল্লার সংখ্যালঘুদের বাড়িতে হামলা, অগ্নী সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঠেকাতে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ব্যর্থ দাবি করে তাঁদের অপসারণ চেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি গুরত্ব সহকারে দেখতে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে ।

১৭ এপ্রিল, বুধবার স্থানীয় সময় সন্ধে ৭টায় নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় হিন্দু কোয়ালিশন আয়োজনে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদ জানিয়ে বক্তব্য করেন দীপক দাস, প্রীয়তোষ দে, জাকির হোসেন বাচ্চু, ভজন সরকার, রনবীর বড়ুয়া, শাহ্ জে. চৌধুরী, মৈত্রিসুর বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র হিন্দু কোয়ালিশনের আহবায়ক দীনেশ চন্দ্র মজুমদার।

সমাবেশে বক্তারা ঘটনাটিকে ‘সাম্প্রদায়িক হামলা’ উল্লেখ করে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে থেকে হিন্দু শুণ্য করার নীল নক্শার অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হেফাজত নেতাসহ তার কয়েক হাজার অনুসারী হিন্দু অধ্যুষিত কয়েকটি গ্রামে হামলা ,লুটপাট ও অগ্নিসংযোগ করে ।

এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ১৭ মার্চ দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কয়েক শ মানুষ। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক ব্যক্তির ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে তাঁর কয়েক শ অনুসারী গতকাল বুধবার সকালে ওই গ্রামে হামলা চালায়। এ সময় হামলাকারীরা অন্তত ৮৮টি বাড়িঘর এবং সাত-আটটি পারিবারিক মন্দিরে ভাঙচুর ও লুটপাট চালায়।


