সৌদি যুবরাজের সন্তানরা গৃহকর্মীদের মুখে থুথু ছিটাতো এবং বর্বর আচরণ করতেন

সৌদি যুবরাজ ফয়সাল বিন তুরকি বিন আবদুল্লাহ আল সৌদের (৪৪) ফ্রান্সের সেই অ্যাপার্টমেন্টে।

সন্ধান২৪.কমঃ ফ্রান্সের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন সৌদি যুবরাজ ফয়সাল বিন তুরকি বিন আবদুল্লাহ আল সৌদের (৪৪) । ফিলিপাইনের সাত নারী সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন । যুবরাজের পরিবার ও সন্তানরা তাদের ওপর বর্বর আচরণ করতেন বলে অভিযোগ উঠেছে।

কয়েকজন নির্যাতিত গৃহকর্মীদের করা অভিযোগে বলা হয়, যুবরাজের সন্তানরা তাদের মুখে থুথু দিতেন। এমনকি সৌদি যুবরাজের সন্তানের মধ্য থেকে কেউ কাঁদলে ওই গৃহকর্মীদের শাস্তি দেওয়া হতো। এ ছাড়া ওই বাচ্চাদের সব আবদার পূরণ করার আদেশও দেয়া হয়েছিল।

গৃহকর্মীদের সজাগ থাকতে হতো রাতে সৌদি যুবরাজ আর তার স্ত্রী ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত । এমনকি কখনো কখনো রাত ৩টার আগে গৃহকর্মীরা ঘুমানোর অনুমতি পেতেন না। ঘুমানোর পরও সর্তক থাকতে হতো যেন রাতে রাজ পরিবারের কারও প্রয়োজনে তারা সাড়া দিতে পারেন।

সকাল ৭টার দিকে বাচ্চারা উঠলেই গৃহকর্মীদের আর ঘুমানোর নিয়ম ছিলো না। রাতে ঘুমাতে পারুক না আর নাই পারুক । অথচ সৌদি যুবরাজ আর তার স্ত্রী ঘুম থেকে উঠতেন দুপুরের দিকে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে সৌদি যুবরাজের অ্যাপার্টমেন্টে থাকা ৭ জন গৃহকর্মীর সাথে করা আচরণ আধুনিক দাস প্রথার কথা মনে করিয়ে দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে তারা ২০১৯ সালের অক্টোবরে যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সের অ্যান্টি-স্লেভারি অ্যাসোসিয়েশনে অভিযোগ করেন।

 

Exit mobile version