হাসিনা বাংলাদেশ হেঁটেই যাবেন ? সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত মানববন্ধন করবে আ. লিগ

সন্ধান২৪.কম ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন। এবার হাসিনার এক ঘনিষ্ঠ সহকারীর দাবি, হাসিনাকে বিমানে দিল্লি থেকে ঢাকায় ফেরানোর ব্যবস্থা না হলে হেঁটেই দেশে ফিরতে প্রস্তুত তিনি। সেক্ষেত্রে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত লক্ষাধিক মানুষের মানববন্ধন করবে আওয়ামি লিগ।

দেশে ফিরতে তারেক সরকারের কাছে বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি ঢাকা। অশান্তি সামাল দিতে সংবেদনশীল এলাকাগুলিতে ১০৮ কোম্পানি বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন জানিয়েছেন, হাসিনাকে দেশে ফেরাতে সীমান্তে ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন আওয়ামি লিগের নেতারা। তাঁর দাবি, প্রয়োজনে ৫ লক্ষ নয়, ৫০ লক্ষ মানুষকে একত্রিত করে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ২৩০ কিলোমিটার পথ মানবশৃঙ্খল তৈরি করা হতে পারে। যদিও এই বিপুল জমায়েতের পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। তবে হাসিনা ফেরার ইঙ্গিত পেতেই বাংলাদেশে ফের চাঙ্গা হয়ে উঠেছে আওয়ামি লিগ।

হাসিনাকে দেশে ফেরাতে সীমান্তে ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন আওয়ামি লিগের নেতারা। প্রয়োজনে ৫ লক্ষ নয়, ৫০ লক্ষ মানুষকে একত্রিত করে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ২৩০ কিলোমিটার পথ মানবশৃঙ্খল তৈরি করা হতে পারে।

হাসিনা ফেরার বিষয়ে আওয়ামি লিগের তরফে জানানো হয়েছে, হাসিনা চান তারেক সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি থেকে ঢাকায় নিয়ে যাক। তাঁর যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করে ভারতে পাঠানো হয়েছিল তাঁকে। ফলে ফেরার দায়িত্ব সরকারকেই নিতে হবে। ইতিমধ্যে দিল্লিতে বাংলাদেশর দূতাবাসে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়েছেন হাসিনা। তবে তারেক সরকার এই দাবি মানতে নারাজ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘হাসিনা একজন সাজাপ্রাপ্ত অপরাধী, পলাতক। সে ফিরতে পারে শুধু প্রত্যর্পণ চুক্তিতে, হাতকড়া পরে, কড়া নজরদারিতে।’ বাংলাদেশের বিদেশমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, দেশে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হবে। এদিকে ২০২৫ সালের নভেম্বরে ঢাকার আদালত হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে।

নতুন করে অশান্ত হয়েছে গোপালগঞ্জ। ২৭-২৮ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে টালমাটাল পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “স্বেচ্ছায় ফিরতে চাওয়া এক নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের আবেদন থেকে আলাদা।” প্রত্যর্পণের আবেদনটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দিল্লি। এদিকে, হাসিনাকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কের ‘কাঁটা’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কে চ্যালেঞ্জ তৈরি করছে এবং এ নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

 

 

Exit mobile version