১২ মার্চ নায়িকা দীঘির প্রথম সিনেমা আসছে

সন্ধান২৪.কমঃ প্রার্থনা ফারদিন দীঘি অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তিনি পর্দায় ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় হাজির হচ্ছেন নায়িকা হয়ে।

আগামী ১২ মার্চ  মুক্তি পেতে যাচ্ছে নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান।

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটির তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি আজ সোমবার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি আগামী ১২ মার্চ সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

তিনি আরও বলেন, ‘এই সিনেমার গল্পটা দারুণ। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে। নতুন এক দীঘিকে দেখতে পাবেন তারা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’

 

Exit mobile version