২৫ কেজি এক বোয়াল মাছের দাম পৌনে ১ লাখ টাকা 

জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির বোয়াল মাছ। 

সন্ধান২৪.কম : দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে।  মঙ্গলবার ভোরে পাবনার জেলে কালী হালদারের জালে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের বোয়ালটি ধরা পড়ে।

সকালে  জেলে কালী হালদার মাছটিকে বিক্রি করার জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস্য আড়তে গেলে উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামে ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া ও নুরু মিয়া যৌথভাবে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৯ হাজার ২৫ টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ী মাছটি ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

পাবনার জেলে কালী হালদার বলেন, প্রতিদিনের মতো গত সোমবার দিবাগত মধ্যরাতে সহযোগীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যাই। জাল নদীতে ফেলার কিছু সময় পরে জালে বড় ধরনের একটা টান পড়ে। সাথে সাথেই আমরা জালটি টেনে তুলে দেখি জালে বিশাল আকৃতির এই বোয়াল মাছটি আটকে আছে। এরপর সকালে দৌলতদিয়ায় মাছের আড়তে নিয়ে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করে দেই।

গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা  জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় কাতল বাঘাআইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এতো বড় মাছ সাধারণত নদীতে এখন খুব একটা দেখা যায় না।

 

Exit mobile version