সন্ধান২৪.কম : কিংবদন্তী অভিনেত্রী সোফিয়া লরেন দীর্ঘ ১১ বছরের বিরতি শেষে অভিনয়ে ফিরলেন । ছেলে এডওয়ার্ডো পন্টির নেটফ্লিক্স ড্রামা ‘দ্য লাইফ এ্যাহেড’ এ অভিনয় করেছেন ১৯৬১ সালে অস্কারজয়ী এই অভিনেত্রী। বিশিষ্ট উপন্যাসিক রোমাইন গ্যারির রচিত উপন্যাস অবলম্বে নির্মিত হয়েছে ‘দ্য লাইফ এ্যাহেড’। এই সিনেমায় মাদাম রোসা চরিত্রে অভিনয় করেছেন সোফিয়া লরেন। এক দশক পর এটাই ৮৬ বছর বয়সী সোফিয়া লরেনের পূর্ণদৈর্ঘ্য ফিচার সিনেমা।
১৯৬১ সালে তিনি ‘টু ওমেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর একাডেমি পুরস্কার বা অস্কার জিতেন ইতালিয়ান এই কিংবদন্তী অভিনেত্রী। এরপর ১৯৯১ সালে চলচ্চিত্র ও অভিনয়ে তার অবদানের সম্মানসূচক অস্কার পান তিনি।
সিনেমাতে মাদাম রোসা গণহত্যায় বেঁচে যাওয়া একজন ইহুদি নারী যিনি মারা যাওয়া যৌনকর্মীদের বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করেন। মাদাম রোসা নিজেও একসময় ছিলেন তাদেরই একজন। সেনেগালের ১২ বছর বয়েসি মোমোর সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে মাদাম রোসার। আর এ নিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প।
১৩ নভেম্বর থেকে নেটফ্লিক্সে এই চলচ্চিত্রটি দেখা যাবে। তবে তার আগে অক্টোবরে রোমে এর প্রিমিয়ার শো হবে। সিনেমাটির পরিচালক এডওয়ার্ডো পন্টি সোফিয়া লরেনের দ্বিতীয় ছেলে। ছেলের পরিচালনায় এটি তার তৃতীয় সিনেমা। এর আগে ২০১০ সালে বায়োপিক ‘মাই হাউস ইজ ফুল অফ মিররস’ ও ২০০৯ সালে, ‘নাইন’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন সোফিয়া লরেন।
