সন্ধান ২৪.কম:জানা গেল ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের সর্বোচ্চ ১২ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এই ছবি দিয়ে এক যুগ পর পরিচালনায় ফিরে ফের চমকে দিলেন প্রথম স্বর্ণপামজয়ী নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন।
গোল্ডেন গ্লোবে সেরা ড্রামা ছবি হওয়া ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ মনোনীত হয়েছে গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতেই।
গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অস্কার মনোনয়ন ঘোষণা শুরু হয়। সরাসরি সম্প্রচারিত হয় অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এবারের অস্কার মনোনয়ন ঘোষণা করেন অভিনেতা লেসলি জর্ডান ও অভিনেত্রী, গায়িকা ও টিভি ব্যক্তিত্ব টেরেসি এলিস রস।
প্রথম নারী পরিচালক হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন
মনোনয়ন ঘোষণার সময় সরাসরি যুক্ত হন বেশ কয়েকজন চলচ্চিত্রপ্রেমী। যাদের মধ্যে ছিলেন চিকিত্সক, রেসলার, অগ্নি নির্বাপককর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের কয়েকজনও বিভিন্ন ক্যাটাগরির মনোনয়ন ঘোষণা করেন।
এবারের অস্কার দেওয়া হবে ২৭ মার্চ।
